জামালগঞ্জ প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০১৮ ২২:০২

জামালগঞ্জে সুইচ গেইট স্থাপনের দাবিতে কৃষকদের মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জে সুইচ গেইট স্থাপনের দাবিতে মানবন্ধন করেছেন উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ছনুয়ার হাওর পাড়ের বাসিন্দারা। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনের পর আয়োজিত পথ-সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুকবুল আফিন্দী। উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আবু তাহের তালুকদারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন কৃষক জহুর মিয়া, তাজুল ইসলাম, ফুল মাহমুদ, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি আলী হোসেন রাজা, কৃষক, আব্দুর রউফ, আব্দুল নুর, মুখলেছ মিয়া, সোহেল মিয়া, বাবুল মিয়া তাং, রজব আলী, সোনামিয়া, আলী হোসেন, কয়েছ আফেন্দী, নাঈম, আকবর, শহীদ, শওকত মিয়া, তাজু মিয়া, করম আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাচনা বাজার ইউনিয়নের একমাত্র হাওর ছনুয়ার হাওর। এই হাওরে পানি নিষ্কাশনের জন্য সুইচ গেইট অত্যন্ত জরুরী। এই হাওর পাড়ে আবাদি জমি সাথে দুর্লভপুর, ফতেপুর, মফিজনগর, পলক, সাচনাবাজার, শেরমস্তপুর, কান্দাগাও, নজাতপুর, পুকড়াপরশী সহ প্রায় ১২টি গ্রাম রয়েছে। লক্ষাধিক মানুষের আশা ভরসার একটি মাত্র বোর ফসলী জমি কয়েক বছর ধরে অকাল বন্যায় পানির নিচে তলিয়ে যায়। তাই পশ্চিম দুর্লভপুর গ্রামের খারার পাড়ে নালাটিতে সুইচ গেইট স্থাপন করা প্রয়োজন।

বক্তারা স্থানীয় সরকার দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।   

আপনার মন্তব্য

আলোচিত