ছাতক প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০১৮ ১৭:০৬

ছাতকের হাজী বাজারে দোকানে চুরি

সুনামগঞ্জের ছাতকে গতকাল রোববার রাতে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা সংলগ্ন হাজী বাজারে এ চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা হাজী বাজারের শিমু ষ্টোরের সাটারের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ৫২ হাজার টাকা, বিকাশ একাউন্টের সিম, গ্রামীণ ফেক্সিলোডের সিম, বায়োমেট্রিক মেশিন, বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন দোকানটির মালিক।

দোকান মালিক রাজু চৌধুরী জানান, গত রাতের কোনো এক সময় দোকানের সাটারের তালা ভেঙ্গে দোকানটিতে চুরি সংঘটিত হয়েছে। আজ সোমবার সকালে দোকানের তালা ভাঙ্গা দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রায় এক বছর আগেও ওই দোকান থেকে চুরেরা নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত