০৯ জানুয়ারি, ২০১৮ ১৪:৫২
হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় চোরাই মোটরসাইকেল, ৬৭ বোতল ভারতীয় মদ ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ও ভোররাতে পৃথক অভিযানে এই মাদক ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার নজরুল ইসলামসহ বিজিবি সদস্যরা স্থানীয় একটি মাঠে অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
অপরদিকে উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ও ১টি ভারতীয় চোরাই মোটরসাইকেল জব্দ করেন। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
আপনার মন্তব্য