০৯ জানুয়ারি, ২০১৮ ১৫:০৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতারণা মামলার ৫ বছরের অকিল তালুকদার নামের সাজাপ্রাপ্ত এক আসামীকে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত আকাশ চাদ তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ফারমবাজার এলাকা থেকে জগন্নাথপুর থানা পুলিশ একটি প্রতারণা মামলায় আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অকিলকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল বলেন, গ্রেপ্তার এড়াতে আসামী অকিল তালুকদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য