ছাতক প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০১৮ ২০:৩৫

দরিদ্রদের কল্যাণে প্রবাসীদের এগিয়ে আসার আহবান সুনামগঞ্জের জেলা প্রশাসকের

সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, আতাউর রহমান আনসার ট্রাস্ট সব সময়েই শীতার্তসহ হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা যেন অব্যাহত থাকে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর পয়েন্টে আতাউর রহমান আনসার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি প্রবাসীদের শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আহবান জানিয়ে বলেন, একটি শিল্প প্রতিষ্ঠান হলে শত শত বেকারের চাকুরী হবে। এক্ষেত্রে তিনি সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ট্রাস্টের চেয়ারম্যান আতাউর রহমান-আনসারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নজির হোসেন লাহিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আরজক আলী, ফজর উদ্দিন, মুক্তিযোদ্ধা আসদ্দর আলী।

এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, শাবি ছাত্রলীগ নেতা তায়েফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রহিম, ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাকের রহমান বাবুল, আলা উদ্দিন, আলকাব আলী মেম্বার, ছালিম উল্লাহ প্রমুখ।

এ সময় ১৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত