০৯ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:৩২
মৌলভীবাজারের বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বড়লেখা উপজেলা বিএনপির উদ্যোগে পৌরশহরের দক্ষিণবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌরশহরের পিসি উচ্চ বিদ্যালয় এলাকায় পৌছাতেই পুলিশি বাধার মুখে পড়ে। পরে নেতাকর্মীরা মিছিল ঘুরিয়ে দক্ষিণ বাজারের দিকে ফিরে যান।
মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি লুৎফুর রহমান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান মুজিব, উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহিদুল ইসলাম মতিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র আহবায়ক জাহাঙ্গির আলম, ছাত্রনেতা নাদের আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, আসুক আহমদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিল হোসেন, শিপার আহমদ, শরীফ উদ্দিন ইমন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিছবা উদ্দিন প্রমুখ।
এদিকে উপজেলার উত্তর শাহবাজপুর, কাঁঠালতলী, সুজানগর, দক্ষিণভাগ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মন্তব্য