০৬ মার্চ, ২০১৮ ১৫:৫৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মার্চ) 'বাংলার পাট-বিশ্বমাত, সোনালী আঁশের সোনার দেশ-পাট পণ্যের বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাট দিবস উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম।
এ সময় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক আজকের সুনামগঞ্জ'র প্রতিনিধি কামরুল ইসলাম মাহি সহ বিভিন্ন স্কুল, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পাট দিবসের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আপনার মন্তব্য