জগন্নাথপুর প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৮ ১৩:১০

জগন্নাথপুরে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভা

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিকেল ৩টায় স্থানীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা কমিটির আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অমিত কান্তি দেব এর সঞ্চালনায় এ সভা শুরু হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা।

সভায় জগন্নাথপুর উপজেলার হাওর গুলোর সার্বিক চিত্র তুলে ধরে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের জগন্নাথপুর উপজেলার সদস্য সচিব।

পরে জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনের পর থেকে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা ও কর্ম এলাকায় সংগঠনকে গতিশীলকরণ সহ ফসলরক্ষা বাঁধ বিষয়ক মুক্ত আলোচনা এবং মতবিনিময় করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন কৃষক নেতা সিদ্দিকুর রহমান, নুরুল হক, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল হাই, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিনিধি আলী আহমদ, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত