১০ এপ্রিল, ২০১৮ ২০:৫২
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেছেন, খেলাধুলা হচ্ছে লেখাপড়ার একটি অংশ। খেলাধুলা ও বিনোদন শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল রাখে। এতে করে তারা লেখাপড়ায় মনোযোগী হয়। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের সুযোগ সুবিধা দিতে হবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকে মেধাবী হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান।
তিনি মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে উপজেলার পৌর এলাকার দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ওয়েছুর রহমান ওয়েছ।
স্কুলের সহকারী শিক্ষিকা ঊষা রাণী দাশ ও শরীফা বেগমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী সারা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, শিক্ষিকা সৈয়দা ফাতেমা নার্গিস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সুলেমান আহমদ, রাহেলা কাদির রাণী, ইমরানা বেগম, নাজমা বেগম, ইয়াসমিন বেগম শাম্মী ও নার্গিস ফাতেমা।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, স্কুলের অফিস সহকারী খালেদ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য