নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০১৮ ১১:৪৬

আহত রেহানার চিকিৎসার সাহায্যার্থে প্রবাসীরা

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী রেহানা চৌধুরীর চিকিৎসার সাহায্যার্থে আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্যস্থ আলীনগর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি, ইউকে।

মঙ্গলবার (১০ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

আহত কলেজ ছাত্রী বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের কনকলস গ্রামের রেহানা চৌধুরী। তিনি এমসি কলেজ সিলেটের শিক্ষার্থী।

সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আলীনগর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি, ইউকে পক্ষ থেকে আর্থিক সহায়তা কলেজ শিক্ষার্থী রেহানা চৌধুরীর হাতে তুলে দেন সমাজসেবক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন হেলাল চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক জাবির আহমদ চৌধুরী অপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য এম মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, শিক্ষা সম্পাদক মুহিবুল হাছান, ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা জাকির আহমদ সহ রেহানা চৌধুরীর পরিবারের সদস্যরা।

আলীনগর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি গৌছুল বারী চৌধুরী নানু জানান, আহত কলেজছাত্রীর চিকিৎসার জন্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সমিতি অতীতে মত ভবিষ্যতেও এধরনের জনহিতকর কাজে সম্পৃক্ত থাকবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত