সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০১৮ ১৬:৩২

মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে সিসিক মেয়র আরিফের শোক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা ফাতিমা আমিন (৮৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় তিনি মরহুমা ফাতিমা আমিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত