সিলেটটুডে ডেস্ক

১৭ এপ্রিল, ২০১৮ ০০:৪৯

দক্ষিণ সুরমার সড়ক সংস্কারের উদ্যোগ সাংসদ মাহমুদ উস সামাদের

সিলেটের দক্ষিণ সুরমার মারাত্মক ভাঙন কবলিত সড়কগুলোর আশু সংস্কার ও উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে সাংসদ বরাবরে দেয়া এক আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ উদ্যোগ নেন।

সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় এরকম একটি সড়ক ভাঙন কবলিত অবস্থায় রয়েছে, সাধারণ জনগণ ভাঙ্গা সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন, বিষয়টি সম্পর্কে কেউ আমাকে অবগত করেনি। এছাড়া বেশ কিছুদিন যাবত ওই সড়ক দিয়ে আমারও যাওয়া হয়নি। আমি শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেবো। যত তাড়াতাড়ি সম্ভব সড়কের সংস্কার কাজ শুরু হবে।’

সিলেট-ঢাকা মহাসড়কের বঙ্গবীর রোডের কাশবন প্রান্ত থেকে লাউয়াই-দক্ষিণ খোজারখলা-বরইকান্দি-কামুসানা-ধরাধরপুর-পুরান তেতলি সড়কের হযরত মাওলানা ওয়াছিফ উল্লাহ (রহ.)’র মাজার থেকে লাউয়াই কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে।

সম্প্রতি লাউয়াই এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সাইফুল আলম, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, লাউয়াই পঞ্চায়েত কমিটির সভাপতি মো. গোলাম ছোবহানী (ওলি মিয়া), সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য গোলাম হাদী ছয়ফুল, মো. আব্দুস ছত্তার, আতিকুর রহমান, স্থানীয় মুরিব্ব ইমাম উদ্দিন, সেলিম উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য মো. মতিউর রহমান, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লী মো. শাহার মিয়া, মসজিদ কমিটির অন্যতম সদস্য মো. আব্দুল মন্নান মনাফ, মো. খসরু, আবুল মনসুর, আওয়ামী লীগ নেতা আলী আহমদ খান, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিলন খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহসান রিমন ও রূপল মাহমুদ, শাহ স্পোর্টিং ক্লাব লাউয়াই’র সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, ইউপি সদস্য আশিক আহমদ, এনাম উদ্দিন ও শরীফ আহমদ, সাবেক ইউপি সদস্য আতাউর রহমান, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাই প্রমুখ স্বাক্ষরিত একটি আবেদনপত্র সাংসদ বরাবরে প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত