০৩ জুন, ২০১৮ ২২:০৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ জুন) শ্রীমঙ্গলস্থ লেবার হাউজ হল রুমে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সংগঠনের (চা শ্রমিক ইউনিয়নের) সাধারণ সম্পাদক রামভজন কৈরী, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা প্রমুখ।
সভায় চা শ্রমিক ইউনিয়নের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠান স্থল থেকে বিভিন্ন চা বাগান থেকে আসা চা শ্রমিকদের নিয়ে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে আবার লেবার হাউজে এসে শেষ হয়।
আপনার মন্তব্য