০৪ জুলাই, ২০১৮ ১৪:১৮
আসন্ন সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল গফফারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে আব্দুল গফফারের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তারা সাথে ঢাকায় অবস্থান করা তার ব্যবসায়িক পার্টনার আমীর হোসেন।
তিনি বলেন, গতকালকে থেকে আজকে আব্দুল গফফারের অবস্থা উন্নতির দিনে। তিনি আজকে আমার সাথে কথাও বলেছেন। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
প্রসঙ্গত, গত সোমবার সিলেট নগরীর উপশহরস্থ নির্বাচন কমিশন কার্যালয় যাচাই-বাছাইয়ে অংশ গ্রহণ করার সময় আব্দুল গফফার হৃদরোগে আক্রান্ত হোন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই পর আব্দুল গফফারের মনোনয়নকে সঠিক ঘোষণা দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ২জন লোক মামলার একটি ফাইল নির্বাচন কমিশনারে কাছে হস্তান্তর করে। কিন্তু নির্বাচন কমিশনারকে মামলা বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি।
এই সময়ে আব্দুল গফফার হার্ট এ্যাটাক করেন সাথে সাথে তাকে স্বজনরা সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আপনার মন্তব্য