০৬ জুলাই, ২০১৮ ১৪:১২
সিলেটে বাংলাদেশ-এ দল বনাম শ্রীলংকা-এ দলের মধ্যে খেলা উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ একটি গণ বিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৭ জুলাই) থেকে শুরু হবে বাংলাদেশ-এ দল বনাম শ্রীলংকা-এ দলের মধ্যকার ক্রিকেট সিরিজ। শ্রীলংকার এই সফরে ১টি চার দিনের ম্যাচ এবং ৩টি এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ জুলাই) এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব সাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিজে অংশগ্রহণের জন্য দেশি-বিদেশী খেলোয়াড়, কর্মকর্তা এবং আম্পায়ারদের নিরাপত্তার জন্য এসএমপি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সিরিজ চলাকালে খেলোয়াড়, কর্মকর্তা এবং আম্পায়ারদের চলাচলের জন্য রাস্তাসমূহে যানবাহন চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রয়োজনানুযায়ী সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রোজভিউ হোটেল হতে সোবহানীঘাট-নাইওরপুল-কুমারপাড়া-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত সড়কে এই নির্দেশনা জারি থাকবে বলা জানানো হয়।
সিরিজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষে এসএমপি নগরবাসীর সার্বিক সহায়তা প্রত্যাশা করছেন।
আপনার মন্তব্য