গোলাপগঞ্জ প্রতিনিধি

০৬ জুলাই, ২০১৮ ২৩:৫৪

গোলাপগঞ্জে আবুল খায়ের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জে আবুল খায়েরের হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জুলাই) বিকেল ৩ টায় এলাকাবাসীর উদ্যোগে উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ও মো. আব্দুল্লাহ'র সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সমাজসেবী আলা উদ্দিন, ইউপি সদস্য শাহ সেলিম, গিয়াস উদ্দিন, আব্দুল আলিম, আব্দুল লতিফ, আব্দুর রহমান। নিহতের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুনিম আহমদ।

এছাড়াও উপস্থিত ইউপি সদস্য গিয়াস উদ্দিন, আতিক মিয়া, আব্দুস শহীদ, লায়েক আহমদ, জাকের আহমদ, জায়েদ আহমদ, হাবিবুর রহমান কামিল, রাহেল আহমদ, রিহান আহমদ, মিলাদ আহমদ, বাবুল আহমদ, সেবুল আহমদ, কামরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আহমদ, রাসেল আহমদ, বাদশা মিয়া, তানভীর হাসান রাহীন, রায়হান আহমদ, জাবেদ আহমদ, হেলাল মিয়া, ওহিদ্দুজ্জামান, আব্দুস ছালাম, নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে আবুল খায়ের হত্যার বিচার দাবি পরিষদ, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক), স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন অংশগ্রহণ করে।

প্রতিবাদ সভায় বক্তারা আবুল খায়ের হত্যার সাথে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, আবুল খায়ের হত্যার এত দিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশ হত্যার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এটা আসলেই দুঃখজনক।

এসময় বক্তারা অতি শীঘ্রই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তির দাবি জানান।

উল্লেখ যে, গত ১০ জুন রাত সাড়ে ১২টার দিকে লক্ষীপাশা ইউনিয়নের করতোয়ালপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তয়াহিদ আলীর পুত্র আবুল খায়েরকে হেতিমগঞ্জ বাজার থেকে বাড়িতে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।

এতে আবুল খায়ের গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৭ জুন চিকিৎসাধীন থাকা অবস্থায় আবুল খায়ের মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় আবুল খায়েরের বড় ভাই মিছবাহ উদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ১০, তাং১৪-০৬-১৮)।

আপনার মন্তব্য

আলোচিত