সিলেটটুডে ডেস্ক

০৭ জুলাই, ২০১৮ ০১:২৩

সিপিবি-বাসদের যৌথ সভায় মই মার্কায় ভোট দেওয়ার আহবান

সিপিবি-বাসদ সিলেট জেলা শাখার যৌথ কর্মীসভা শুক্রবার বিকাল ৪টায় রিকাবীবাজারস্থ সিপিবি দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।

সিপিবি সিলেট জেলার সভাপতি হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন, সিপিবি-বাসদের মেয়র প্রার্থী বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলার সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি সিলেট জেলার সহ সম্পাদক খায়রুল হাছান, সিপিবি জেলা সদস্য ডা. বীরেন্দ্র চন্দ দেব, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তি ধর, খেলাঘর সাধারন সম্পাদক তপন চৌধুরী, সহ সভাপতি বিধান দেব, সিপিব জেলা সদস্য বুলবুল আহমদ, রাশেদ আহমদ, স্বনা দেব, যুব ইউনিয়ন সাংগঠনিক নিরন্জন দাস খোকন, রেল শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুস ছোববান,শ্রমিক ফ্রন্ট নেতা নাজমুল ইসলাম, ইব্রাহিম মিয়া, ছাত্র ইউনিয়ন মহানগর নেতা নাবিল এইচ, তন্ময় পাল, পার্থ সারতী তালুকদার, নিটু রন্জন তালুকদার, শাবি প্রবির সাধারণ সম্পাদক সুচিত্র গোপ, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা সন্জয় শর্মা, অমৃত মোহন্ত, সন্জিত শর্মা, হাবিব হোসেন, তাহমিনা আহমদ প্রমুখ।

যৌথ সভায় বক্তারা বলেন, সিলেট সিটিকে মানুষের বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিপিবি-বাসদ মেয়র প্রার্থী দিয়েছে। শ্রমিকদের দাবি দাওয়া পুরণ সহ খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ ও সিলেট নগরীকে একটি মডেল নগরীতে রূপান্তর করতে আগামী নির্বাচনে মই মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সভায় মই মার্কায় ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত