বিশ্বনাথ প্রতিনিধি

০৭ জুলাই, ২০১৮ ২১:৪৫

বিশ্বনাথে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে একশত গ্রাম গাঁজাসহ বাবুল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার জানাইয়া (মাঝপাড়া) গ্রামের জাহিদ আলীর ছেলে।

শনিবার (৭ জুলাই) ভোররাতে জনাইয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত