২০ জুলাই, ২০১৮ ২১:৩২
ছাতকে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা জামিলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) বাদ জুম্মা গোবিন্দগঞ্জ কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
নিহতের জানাজায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আ'লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, মুখ্য সচিবের ব্যক্তিগত সচিব শামছুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম আল মাদানী, অধ্যক্ষ সামছুদ্দোহা, উপাধ্যক্ষ মহিউদ্দিন, উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপাধ্যক্ষ আব্দুল আলী সিকন্দর, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, আওয়ামীলীগ সৈয়দ আহমদ, আফজাল হোসেন, এবাদুল হক এমাদ, মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, জামায়াত নেতা মাওলানা জালাল উদ্দিন, এড. রেজাউল করিম তালুকদার, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, গয়াছ আহমদ, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, মাদ্রাসা সুপার মাহবুবুর রহমান তাজুলসহ প্রশাসন, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য