নিউজ ডেস্ক

২১ জুলাই, ২০১৮ ১৫:৪৩

কামরানের পক্ষে শফিকুর রহমানের গণসংযোগ

সিলেট সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান কে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি শফিকুর রহমান চৌধুরী।

শনিবার (২১ জুলাই) সিলেট নগরীর ২১নং ওয়ার্ডের টিলাগড়, শাপলাবাগসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জেলা তিনি।

এসময় শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন- ছমর উদ্দিন মানিক, মতিউর রহমান, এড. গোলাম সোবহান চৌধুরী, ডা. নাজরা চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, জামাল আহমদ, সুহেল আহমদ, আজির উদ্দিন, সাইফুল আহমদ সফু, সিরাজ ইসতিয়াক চৌধুরী, ফজলু মিয়া, দিপন, এড. আব্দুল হাই, আনোয়ার আলী, আমিনুর ইসলাম সুহেল, তুহিন আহমদ, জহিরুল ইসলাম, শাহাজাহান মিয়া প্রমুখ।

এ সময় শফিকুর রহমান চৌধুরী বলেন, নৌকা প্রতীকের স্লোগানে স্লোগানে সিলেট নগরী মুখরিত হয়ে উঠেছে। মানুষ এখন পরিবর্তনের ডাক দিয়েছে তাই নৌকা প্রতীককে বিজয়ী করলে নগরবাসী প্রতিটি উন্নয়নের অংশীদার হয়ে থাকবে।

সেজন্য আগামী ৩০ জুলাই সিটি নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত