২৮ জুলাই, ২০১৮ ১৬:৪৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ও উলামা মাশায়েখ সমর্থিত হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান ২০নং ওয়ার্ডের টিলাগড়, ১৫নং ওয়ার্ডের বন্দরবাজার, হাসান মার্কেট, ১নং ওয়ার্ডের দরগাহ, ১৪নং ওয়ার্ডের মহাজনপট্টি, কাষ্টঘর, ৪নং ওয়ার্ডের আম্বরখানাসহ নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (২৮ জুলাই) তিনি এসব স্থানে গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেন, সিলেট ওসমানী মেডিকেল থেকে শুরু করে প্রায় চল্লিশ বৎসর যাবত সিলেটের মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছি, জীবনের শেষ মুহূর্তে দুর্নীতিগ্রস্থ সমাজেরও চিকিৎসক হতে চাই।
তিনি আরও বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, এই ব্যাধি দূর করতে একজন আল্লাহভীরু, যোগ্য ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। সকলের সহযোগিতা নিয়ে দুর্নীতিমুক্ত নগরী গড়ার চিকিৎসকের ভূমিকা পালন করতে চাই।
পথসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আহমদ মনসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মো. ফখর উদ্দীন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, নগর সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, জেলা সহসভাপতি ফয়জুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী মহানগর সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন খান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, এমসি কলেজ সভাপতি নূরুদ্দিনসহ প্রমুখ।
আপনার মন্তব্য