২৯ জুলাই, ২০১৮ ১৯:০৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেছেন।
রোববার (২৯ জুলাই) বিকেলে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে তিনি আছরের নামাজ আদায় করেন।
পরে তিনি মাজার শরীফে যান এবং সেখানে দাঁড়িয়ে সূরা ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।
এরপর বদর উদ্দিন কামরান হযরত শাহপরান (র.) মাজারে যান। সেখানেও তিনি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।
আপনার মন্তব্য