০১ আগস্ট, ২০১৮ ১৫:৫৩
হবিগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি ও বানিয়াচং উপজেলার ১৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বানিয়াচং উপজেলা যুবলীগ।
বুধবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলটি স্থানীয় শহীদ মিনার থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার পরিচালনায় সভায় যুবলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা যুবলীগ নেতা ফজলুর রহমানের উপর হামলাকারীদের দ্রুত বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য