১০ অক্টোবর, ২০১৮ ২০:২১
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জড়িতদের বিরুদ্ধে রায় ঘোষণা হওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১০ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীবের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেয়।
পরে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করে।
আপনার মন্তব্য