১০ অক্টোবর, ২০১৮ ২০:৫৪
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগ।
বুধবার (১০অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল, অবস্থান কর্মসূচী ও মিষ্টি বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে আনন্দ মিছিলটি বের করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। পরে এক অবস্থান কর্মসূচী পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মসুদুর রহমান মসুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
আপনার মন্তব্য