০৪ আগস্ট, ২০১৫ ১৭:১৬
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন সিএনজি- অটো রিক্সা চালক,মালিকরা।
আজ সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সিএনজি অটোরিক্সা মালিক ও চালকরা জেলার বিভিন্ন সড়কে মানববন্ধন করেছেন। মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক,শমসেরনগর রোড,চাঁদনীঘাট সড়ক, কুসুমবাগ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেন তারা।
এ সময় জেলার সব গুলো সিএনজি স্ট্যান্ড থেকে প্রায় চার ঘন্টা অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধ ছিল। ফলে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
এরপর মহা সড়কে অটোরিক্সা সিএনজি চলাচলে সরকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেন অটো রিক্সা চালক-মালিকরা ।
আপনার মন্তব্য