০৮ জানুয়ারি, ২০২৬ ১৯:১৫
গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়ালিয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, হঠাৎ গুদামে ধোঁয়া দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শুরুর দিকে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে ৷ আগুনের তীব্রতা বাড়তে থাকলে পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। সঙ্গে যোগ দেয় উপ-সহকারী পরিচালকের ইউনিট ৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বেশ কয়েকটি বড় গুদাম আছে। সেগুলোতে আগুন ছড়িয়ে গেছে।’
আপনার মন্তব্য