সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০২২ ১২:১০

দুই যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬

নাটোরের বড়াইগ্রামে দুটি যাত্রীবাহী বাস ও একটি পণ্যবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত এবং পঞ্চাশ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মে) হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান।

তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের গাজী অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আপনার মন্তব্য

আলোচিত