সিলেটটুডে ডেস্ক

২৪ জুন, ২০২৩ ১৩:০০

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬

ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সের (মাইক্রোবাস) সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মালিগ্রাম এলাকায় পৌঁছালে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাসে থাকা ৬ জন মারা যান।

শিবচর হাইওয়ে থানার এসআই বাকী উল্লাহ বাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখন পর্যন্ত ৫-৭ জন নিহতের খবর পেয়েছি। তবে বিস্ফোরণে তাদের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্স ছিল বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত