সিলেটটুডে ডেস্ক

২৫ জুন, ২০২৩ ১২:২২

গরুর চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

আসন্ন ঈদুল আজহার সময়ে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বছর এই দাম ছিল ৪৭ টাকা থেকে ৫২ টাকা।

রোববার (২৫ জুন) বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা’র লক্ষ্যে বৈঠক শুরু হয়। এই সভায় এ বছরের চামড়ার দাম নির্ধারণ করা হবে।

সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন দাম নির্ধারণের ঘোষণা দেবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ঢাকায় প্রতি বর্গফুট চামড়া ৫৫ টাকা থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা প্রস্তাব করা হয়েছে।

এছাড়া গত বছর ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ছিল ৪০ টাকা থেকে ৪৪ টাকা। ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম আগের বছর একই ছিল।

আপনার মন্তব্য

আলোচিত