২৭ জুলাই, ২০২৩ ১৫:৪২
আওয়ামী লীগ ও বিএনপি কাউকেই শুক্রবার সমাবেশের অনুমতি বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত দেয়নি পুলিশ। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানানো হবে।
বৃহস্পতিবার ( ২৭ জুলাই) বিকাল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
ওই সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এর আগে দুপুরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, পবিত্র আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।
আপনার মন্তব্য