সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০২৩ ১৬:৩৪

জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু রোগী ৭ গুণ বৃদ্ধি

জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাত গুণের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৭৫ জন, জুলাই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।

রোববার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানান।

অধ্যাপক শাহাদাত হোসেন জানান, গত মাসের তুলনায় এই মাসে আমাদের রোগী সাত গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মোট রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকায় শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি।’

আপনার মন্তব্য

আলোচিত