সিলেটটুডে ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৩ ১৩:১২

উদ্বোধনের পর সুড়ঙ্গপথ দিয়ে প্রধানমন্ত্রীর কর্ণফুলী পার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নির্ধারিত টোল পরিশোধ করে বঙ্গবন্ধু টানেল পাড়ি দেন।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটির দিকে প্রধানমন্ত্রী টানেলটি উদ্বোধন করেন। যার মধ্যে দিয়ে দেশের সক্ষমতার ইতিহাসে রচিত হলো নতুন মাইলফলক।

দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে যাচ্ছে। এর মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হলো চট্টগ্রামবাসী।

আপনার মন্তব্য

আলোচিত