১১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৫:০১
প্রথম দফায় ৭৫২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ।
এর জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বেঁধে দেয়া হয়েছে চলতি মাসের ২২ তারিখ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ২ মার্চ। এর পরদিন ৩ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এবার ইউপি নির্বাচন হবে মোট ৬ দফায়।
এদিকে, ২য় দফায় ৩১ মার্চ ৭১০ ইউনিয়ন পরিষদে, ২৩ এপ্রিল ৭১১ ইউনিয়ন পরিষদে, ৭ মে ৭২৮ , ২৮ মে ৭১৪ এবং ৪ জুন ৬৬০ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠত হবে।
আপনার মন্তব্য