সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৫ ২১:১১

রাতারগুলে মানবসৃষ্ট জঞ্জাল পরিস্কার অভিযান শুরু

দেশের একমাত্র বিরল জলারবন ‘রাতারগুল’ কে মানবসৃষ্ট জঞ্জাল থেকে রক্ষা করতে এবার উদ্যোগ নিয়েছে স্থানীয় শিক্ষার্থীরা। তাঁরা রাতারগুলে ঘুরতে আসা পযটকদের ফেলে যাওয়া বিভিন্ন ধরণের বস্তু বা ময়লা-আর্বজনা যা বন ধ্বংস করতে পারে এমন সব জঞ্জাল পরিস্কার করার লক্ষ্যে সপ্তাহব্যাপি পরিস্কার অভিযান শুরু করেছে।

শুক্রবার স্থানীয় শিক্ষার্থীদের গঠিত সংগঠন ‘চৌগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের’ উদ্যোগে এ পরিস্কার অভিযান শুরু হয়। রাতারগুলকে মানবসৃষ্ট জঞ্জাল থেকে রক্ষায় শুরু হওয়া এই সপ্তাহব্যাপি পরিস্কার অভিযানে চৌগ্রাম ছাত্র কল্যাণ পরিষদকে সহযোগিতা করছে সিলেটের পরিবেশবাদী সংগঠন ‘ভুমি সন্তান বাংলাদেশ’ ও স্থানীয় যুব সংগঠন রাতারগুল সবুজ বিপ্লব সমিতি।

এ সময় তাঁরা বনের ভেতরে পর্যটকদের ফেলে আসা বিস্কুট, পটেটো, চানাচুরের প্যাকেট পানির বোতলসহ রাতারগুল বনের ক্ষতিকারক বিভিন্ন ধরণের বস্তু বা ময়লা-আর্বজনা নির্দিষ্টস্থানে সংগ্রহ করতে শুরু করে। রাতারগুল বন রক্ষার লক্ষ্যে তাদের এই পরিস্কার অভিযান গতকাল শুক্রবার থেকে শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত চলবে।

দেশের একমাত্র জলারবন রাতারগুলকে মানবসৃষ্ট জঞ্জাল থেকে রক্ষার এই পরিস্কার অভিযান শেষে চৌগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও ভুমি সন্তান বাংলাদেশের সমন্নয়ক আশরফুল কবির‘র পরিচালনায় সংক্ষিপ্ত সভা অনষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন-চৌগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ভুমি সন্তান বাংলাদেশের সংগঠক আনিস মাহমুদ, রাতারগুল সবুজ বিপ্লব সমিতির মখলিছুর রহমান, আব্দুল কাদির, ইব্রাহিম আলী, গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- ভুমি সন্তান বাংলাদেশের সদস্য শুয়েব আহমদ, ইয়াহইয়া মারুফ, ফটো সাংবাদিক শহিদুল ইসলাম, মামুন হোসেন, চৌগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের সহ-সভাপতি ইয়াহইয়া, সাধারণ সম্পাদক আসলম উদ্দিন, সাহিত্য সম্পাদক শাহরিয়ার মনসুর, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সুমন, কোষাধ্যক্ষ জয়নুল ইসলাম, ধর্ম সম্পাদক সাহেদ আহমদ, সহ-সাহিত্য সম্পাদক শাকিল আহমদ রাজু, সদস্য জাবেদ আহদম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত