নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০১৫ ১৬:৪৮

রাজন হত্যা মামলা: আগামীকাল ফের যুক্তিতর্ক উপস্থাপন

সিলেটে নির্মম নির্যাতনে নিহত শিশু রাজন হত্যা মামলায় আগামীকাল আবারো যুক্ততর্ক উপস্থাপনের তারিখ দিয়েছেন আদালত। আজ (রোববার) আসামীদের অাত্মপক্ষ সমর্থন ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থান শেষে আদালত আগামীকাল (সোমবার) আসামীপক্ষের যুক্তিতর্ক উপস্থানের তারিখ দেন।

আজ বেলা বারোটায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা'র আদালতে রাজন হত্যা মামলার নির্ধারিত বিচারিক কার্যক্রম শুরু হয। বেলা সোয়া তিনটায় সোমবার আদালত এই মামলার পরবর্তী দিন ধার্য্য করে।

সিলেটের পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ জানান, চাঞ্চল্যকর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই মামলার বিচারিক কাজ শেষ হবে। দ্রুতই মামলাটির রায় ঘোষনার দিন ধার্য্য করা হতে পারে বলৈ জানান তিনি।

গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত