জগন্নাথপুর প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২১ ১৯:৫৭

জগন্নাথপুরে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ে জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৬ যানবাহন চালককে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট ও হাসপাতাল পয়েন্ট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ছোট-বড় ৬ যানবাহন চালককে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, যানজট নিরসনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত