৩০ অক্টোবর, ২০২১ ২০:১৩
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় ধর্মপাশা থানা পুলিশের উদ্যোগে থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
উপ পরিদর্শক (এসআই) তপন কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কমিউনিটি পুলিশের উপজেলা কমিটির সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সুশীল চন্দ্র সরকার প্রমুখ।
আপনার মন্তব্য