১০ ডিসেম্বর, ২০২৩ ০০:১২
শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে তিনি সিলেটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।
সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ সংসদীয় আসন থেকে গতবার নির্বাচিত হয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে প্রার্থী হয়েছেন।
একদিনের ব্যক্তিগত সফরে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বিমানে চড়ে সিলেট পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী । প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি নিজ বাসভবনে যান। সেখানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দলীয় নেতাকর্মীরা সৌজন্য স্বাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।
আপনার মন্তব্য