২৩ ডিসেম্বর, ২০২৩ ২৩:৩৭
নির্বাচন বর্জন ও অবরোধ সফলের দাবিতে সিলেট নগরীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতারা।
২৩ ডিসেম্বর শনিবার বিকালে নগরীর চন্ডীপুল ও বাইপাস এলাকায় লিফলেট বিতরণ করা হয়। সিলেট জেলা ড্যাব এর প্রেসিডেন্ট প্রফেসর ডা: নাজমুল ইসলাম এর নেতৃত্বে এ কর্মসূচীতে অংশ নেন জেলা ড্যাব এর প্রচার সম্পাদক ডা: রুশলান ইসলাম, সদস্য ডা: হাসান অনিক, ডা: আফতাব উদ্দিন চৌধুরী ও ডা:মুবিন প্রমুখ।
এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও পাতানো উল্লেখ করে, তা বর্জনের আহ্বান জানান তারা।
এছাড়া অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন ড্যাব নেতারা।
আপনার মন্তব্য