সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৬ ২০:৪০

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনকরী ৪ জনের ৬ মাসের কারাদন্ড

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টে অভিযানে পরিচালনা করে ৪ জনকে ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ধলাই নদীর সাদাপাথর, বাংকার ও ধলাই ব্রিজ সংলগ্ন এলাকায়গুলোতে এ অভিযান পরিচালানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। অভিযানে পুলিশ ও প্রশাসনের সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রায় ২৫টি বালু ও পাথরবাহী নৌকা ধ্বংস করা হয় এবং বালু পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় সুজন মিয়া, আব্দুল হাকিম, রাইসুল ইসলাম ও আবু কালাম নামে ৪ জনকে আটক করা হয়।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান। এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এরই মধ্যে অনেকেই আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত