ওসমানীনগর প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০১৭ ১৭:১৩

ওসমানীনগর ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত

‘কমিউনিটি পুলিশিং ডে’ ২০১৭ উপলক্ষে সিলেটের ওসমানীনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে থানা ভবনের সামনে থেকে র‌্যালী বের করা হয়।

একটি বিশাল হাতি ও ব্যান্ডদলের বাদ্যযন্ত্রের মূর্ছনায় সকাল ১১টায় র‌্যালীটি থানা ভবনের সামনে থেকে শুরু করে সিলেটে-ঢাকা মহাসড়ক হয়ে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে হয়ে পুনরায় থানায় এসে সমাপ্ত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্যগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, কমিউনিটি পুলিশের উপজেলা ও ইউপি পর্যায়ের সদস্যগন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

র‌্যালী শেষে ওসমানীনগর থানা হল রুমে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর থানা কমিউনিটি পুলিশের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও ওসি মোহাম্মদ সহিদ উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশের উপদেষ্টা আব্দুল মতিন চৌধুরী, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চল পাল।

কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে আব্দুল মতিন চৌধুরী, আতাউর রহমান, আবদাল মিয়া ও ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার তপন কান্তি দাশকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত