বড়লেখা প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৭ ২০:৩২

বড়লেখায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় অঞ্জলি শোভাকর (১৯) নামে এক চা-শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাহাদুরপুর চা-বাগানের ২ নম্বর সেকশন লাইনের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। অঞ্জলি শোভাকর চা-বাগানের জিতেন শোভাকরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, মঙ্গলবার সকালবেলা ভালো না লাগার কথা বলে অঞ্জলি শোভাকর কাজ থেকে ছুটি নেন। বাগানের একজন চৌকিদার তাঁর খোঁজ করতে গিয়ে ঘরের তিরের সাথে অঞ্জলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান মঙ্গলবার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত