মৌলভীবাজার প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০১৭ ০০:৩৪

মৌলভীবাজারে ভূয়া ডাক্তারকে জরিমানা

মৌলভীবাজার শহরের হিলালপুর এলাকায় শাহ ফার্মেসীতে রোগী দেখার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শাহ মো. অলিউর রহমান নামে এক ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,  ওই ফার্মেসিতে আভিযান পরিচালনাকাল অলিউর রহমান সার্টিফিকেট ও নিবন্ধনের কাগজ পত্র দেখাতে না পারায় মেডিক্যাল এন্ড ডেল্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাঁকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত