নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০১৭ ২০:৫৪

মোহনা’র সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন

গান, নৃত্য, নাটকে সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন করলো এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা।

শনিবার(১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন টানা চতুর্থবারের মতন এ আয়োজন করে ।

মোহনার শিল্পী শামসুদ্দিন শামস ও পরমা'র যৌথ সঞ্চালনা ও সংগঠনটির সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর শামীমা আখতার চৌধুরী।

অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনার উপদেষ্টা জামাল উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনা উপদেষ্টা বিলাল উদ্দিন,উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনা উপদেষ্টা শাহনাজ বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট সভাপতি আমিনুল ইসলাম লিটন,সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশফাক আহমদ মিশু, মোহনার সাবেক সভাপতি খালেদ মাসুদ, দোলন আহমদ প্রমুখ।

দুই পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম পর্বের অতিথি সুভাষণে অংশ নিয়ে সংস্কৃতি চর্চায় মোহনা এমসি কলেজের গণ্ডি পেরিয়ে সিলেট অঞ্চলে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা।

এসময় মোহনা সাংস্কৃতিক সংগঠন মোহনাকে সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান সভাপতি আমিনুল ইসলাম লিটন।

অতিথি সুভাষণের পর জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড'১৭ জয়ী সংগঠন 'থিয়েটার মুরারিচাঁদ' ও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য দেখানো মোহনা শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অডিটোরিয়াম ভর্তি সংস্কৃতিপ্রেমীদের একক-দলীয় সংগীত, নৃত্যের পাশাপাশি কোরিয়োগ্রাফি, ফ্যাশন শো আর নাটকে বুঁদ করে রাখেন মোহনা শিল্পীরা।

ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে ২০০৭ সালে 'হৃদয়ের টানে' শ্লোগানে গড়ে উঠা সংগঠন মোহনা প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর মাতৃভাষা দিবসে বর্ণমালার মিছিল, বসন্তবরণ উৎসব, নববর্ষ উদযাপন সহ নানামুখী সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম করে থাকে।


আপনার মন্তব্য

আলোচিত