সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০১৭ ২৩:৪৪

সিলেটে নাট্যকর্মীদের নিয়ে রূপসজ্জা কর্মশালার উদ্বোধন

শিল্পকলা একাডেমীর আয়োজনে ও সম্মিলিতনাট্য পরিষদ সিলেটের সহযোগিতায় মঙ্গলবার থেকে সারদা হল সংলগ্ন নাট্য পরিষদ মহড়াকক্ষে ৩ দিনব্যাপী রূপসজ্জা কর্মশালার উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ও আর.ডি.সি কাজী আরিফুর রহমান, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সিলেটের রূপসজ্জা শিল্পী-নির্দেশক আমিরুল ইসলাম বাবু, প্রশিক্ষক শুভাশীষ দত্ত তন্ময়, নাট্যালোক সিলেটের সভাপতি খোয়াজ রহিম সবুজ প্রমূখ।

নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত'র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি নাটকে একজন রূপসজ্জা শিল্পীর গুরুত্ব অনেক। তিনিই অভিনেতাকে দর্শকের সামনে চরিত্র অনুযায়ী উপস্থাপন করে থাকেন। তাই প্রত্যেক নাট্যদলে একজনকরে রূপসজ্জা শিল্পী থাকা উচিত। সিলেটের নাট্যাঙ্গণের উন্নতিকল্পে সম্মিলিতনাট্য পরিষদের এই ধরনের আয়োজন প্রতিটি নাট্যদল উপকৃত হবে এবং একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত রূপসজ্জা শিল্পী পাবে।

উল্লেখ্য যে, উক্ত কর্মশালায় সম্মিলিতনাট্য পরিষদ সিলেটএর অর্ন্তভুক্ত দলসমূহ থেকে ২৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছেন।

আপনার মন্তব্য

আলোচিত