০৮ ডিসেম্বর, ২০১৭ ১৮:২৯
মৌলভীবাজারে ২ ছাত্রলীগ নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক রুবেল আহমেদ দু'জনকে হত্যার সাথে 'সরাসরি জড়িত' বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে রুবেলকে আটক করা হয় বলে জানিয়েছেন ওসি সুহেল। তবে এঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে প্রতিপক্ষের হামলায় নিহত হন পৌর শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী সুলতান মোহাম্মদ শাবাব (২০) ও সদর উপজেলা দুর্লভপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহি আহমদ (১৭)।
নিহতরা ছাত্রলীগ কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেলেও জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি দাবি করেছেন- তারা ছাত্রলীগের কেউ নন।
আপনার মন্তব্য