মৌলভীবাজার প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০১৭ ১৯:৪২

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন

চট্টগ্রামের পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার সড়কের খান টাওয়ারে চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এসময় উপস্থিত ছিলেন- ট্রি পান্টারস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও  জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মো. সাফিনুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল প্রমুখ।

দেশের সিংহভাগ চা সিলেটে উৎপাদন হলেও দেশের এতোদিন একমাত্র চা নিলাম কেন্দ্র ছিলো চট্টগ্রামে। বাংলাদেশ চা বোর্ড সংশ্লিষ্ঠদের হিসেব মতে দেশের ১৬২টি বাগানের মধ্যে ৯৩টি চা বাগান মৌলভীবাজার অঞ্চলে অবস্থিত। গত বছর দেশে সর্বোচ্চ ৮৫.০৫ মিলিয়ন কেজি চা উৎদপাদন হয়। দেশে গড়ে ৭ কোটি কেজি উৎপাদিত চায়ের মধ্যে সিলেটেই উৎপাদন হয় ৬ কোটি কেজি চা। আবার সিলেটে উৎপাদিত এই চায়ের ৭৫ ভাগই উৎপাদিত হয় মৌলভীবাজারের চা বাগানগুলোতে।

আপনার মন্তব্য

আলোচিত