জগন্নাথপুর প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০১৭ ২০:৪৩

জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুন নুর-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবসায় শাখার প্রভাষক প্রতিভা রানী দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,কলেজের দাতা সদস্য আবরু মিয়া, কলেজ পরিচালনা কমিটির সদস্য ডা. আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তৃতা রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুন্ নুর। কলেজ শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক বিজিত বৈদ্য।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ক্বারী নজরুল ইসলাম ও গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্র সৃজন কুমার দেব। পরে একাদশ শ্রেণির ছাত্রী মিলি বেগম মানপত্র পাঠ করে।

এছাড়া কলেজ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লিটু, তোহা চৌধুরী, মাসুম হোসাইন, জুনায়েদ আহমদ জুনেদ, আবুল খয়ের মিছবাহ, রুয়েল মিয়া, তাহা আহমদ, মো. মুন্না মিয়া, তামিম প্রমুখ।

পরে বিদায়ী অধ্যক্ষ আব্দুন্ নুরকে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্টসহ বিভিন্ন মূল্যমান সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব মিয়া কামালী, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, সাবেক চেয়ারম্যান আবুল হাসান, আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, কাউন্সিলর দেলোয়ার হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুনু কামালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয় প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত