বিশ্বনাথ প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:৪১

সিলেট-২ আসনে আনোয়ারুজ্জামানের বিকল্প নেই: শফিক

কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আ.ন.ম শফিকুল হক বলেছেন, আ’লীগ সরকার ক্ষমতায় গেলে দেশের অবহেলিত মানুষের উন্নয়ন সাধিত হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে। দেশে উন্ন নের এ ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে। দেশের উন্নয়নের সঙ্গে সিলেট-২ আসনের উন্নয়নকে এগিয়ে নিতে হলে যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর কোন বিকল্প নেই। কারণ আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃৃত্বে বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জে আ’লীগ এখন অনেকটাই শক্তিশালী অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে খাজাঞ্চী একাডেমী পরিচালনা কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও একাডেমীর প্রতিষ্টাতা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা আ'লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এএইচএম ফিরুজ আলীর পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ'লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক  ফারুক আহমদ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক সমর কুমার দাস, খাজাঞ্চী ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি পীর লিয়াকত হোসেন, মহানগর যুবলীগ নেতা আক্তার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, উপজেলা যুবলীগ নেতা পলাশ সেনাপতি বাপ্পা, খাজাঞ্চী ইউনিয়ন আ'লীগ নেতা আক্তার আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মোজাব্বির আলী, তাহমিদ আহমদ নাদেল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারতী দাস পাপ্পু, একাডেমী পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ, শিক্ষক হাফিজ জুয়েল আহমদ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন খাজাঞ্চী একাডেমীর দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাসিত রহী।

আপনার মন্তব্য

আলোচিত